ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী (৫০) নিহত হয়েছে। ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি একজন পাগল এবং দীর্ঘদিন ধরে তাকে রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে।

রেল স্টেশনমাস্টার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত সাড়ে তিনটার দিকে নাটোর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় অজ্ঞাত ওই মানসিক প্রতিবন্ধী কাটা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102