ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিরবিচ্ছিন্ন সেচ সুবিধার দাবিতে কৃষকদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সেচ প্রকল্পের সেচ ক্যানেল ও ফোর লেন সড়ক একই সাথে নির্মাণের দাবিতে কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা ছাড়াও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) জেলা কৃষক সমিতির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, এডভোকেট জামাল আহমেদ, নারী নেত্রী আসমা খানম প্রমুখ।

বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের ফোর লেনের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমেও অনেক এলাকার কৃষক এখনও সেচের পানি না পেয়ে জমি রোপণ করতে পারেনি। অনেক এলাকার জমি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে।

নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সেচ প্রকল্পের ক্যানেল ও ফোর লেন সড়ক এক সঙ্গে নির্মাণের দাবি জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102