ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে, মনোহরদী উপজেলার দীঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: দীঘাকান্দি গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাকারিয়া (৫০) এবং নিহত জাকারিয়ার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০)।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, কৃষক জাকারিয়া তার ছেলেকে নিয়ে কলাগাছের ভেলায় করে পাশবর্তী সনমানিয়া এলাকায় বোরেধানের ক্ষেত পরিচর্যা করতে যাচ্ছিলেন। এসময় প্রাকপ্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই শিক্ষার্থী নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পিতা ঝাঁপিয়ে পড়লে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বাবা-ছেলের মৃত্যুর খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। যেহেতু পানিতে ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102