কাল তিন ম্যাচে প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ডকে প্রথমবারের মত হারানোর সেরা সুযোগ হিসেবে দেখছেন তামিম ইকবাল। পেসারদের উপর ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক।
নতুনদের দিকে তাকিয়ে কিউই অধিনায়ক টম ল্যাথাম। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ম্যাচটি শুরু হবে ভোর চারটায়। করোনা সতকর্তার মাঝেই সিরিজ জুড়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা।
অনুশীলনের পর ফটোসেশনে অংশ নেন দু দলের অধিনায়ক তামিম ইকবাল ও টম ল্যাথাম। প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর প্রত্যাশা টাইগারদের। বিপরীতে শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। ছুটিতে থাকায় সাকিব আল হাসানকে মিস করবে বাংলাদেশ আর ইনজুরিতে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরকে পাচ্ছেনা ব্ল্যাকক্যাপরা।
করোনা সতকর্তার পরও সিরিজ জুড়ে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা।