ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়িয়েছে। একদিনে মারা গেছে প্রায় সাড়ে দশ হাজার মানুষ। নতুন শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখ।
করোনার সংক্রমণ ফের আশঙ্কাজনক হারে বাড়ায় নতুন করে লকডাউন দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। রাজধানী প্যারিসে এক মাসের লকডাউন দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে প্যারিস ছাড়াও দেশটির ১৫টি এলাকা লকডাউনে। তবে এবার আগের মতো কড়াকড়ি থাকছে না।

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ঠেকাতে নিত্য প্রয়োজনীয় নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাড়ির ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত শরীরচর্চার কাজে বের হওয়া যাবে। জরুরি কারণ ছাড়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ করা যাবে না।

সংক্রমণের উর্ধ্বগতিতে ফের লকডাউনে পোল্যান্ডও। আর, ২০ মার্চ থেকে ৩ সপ্তাহের জন্য কঠোর লকডাউনে যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ২২ মার্চ থেকে স্কুল, রেস্টুরেন্ট এবং শপিং মল ১০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বুলগেরিয়া।

এদিকে, ব্রাজিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন করেছেন দেশটির প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো।

অন্যদিকে, ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি। এরমধ্যে মহারাষ্ট্রেই ২৫ হাজারের বেশি। আর, ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ প্রায় সাড়ে ৩ হাজার সংক্রমণ দেখেছে পাকিস্তান। বেশিরভাগই পাঞ্জাব প্রদেশে।

এদিকে, ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পর আবারো অক্সফোর্ডের টিকা কার্যক্রম শুরু করেছে ইউরোপ। শুক্রবার থেকে অক্সফোর্ড ভ্যাকসিন আবারও দেয়া শুরু করছে ফ্রান্স ও ইতালি। স্পেন শুরু করবে আগামী সপ্তাহ থেকে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ডের টিকাকে নিরাপদ ও কার্যকর সিদ্ধান্ত দেওয়ার পর এ ঘোষণা দেয় দেশগুলো।

তাছাড়া, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী মেক্সিকো ও কানাডায় করোনার টিকা সরবরাহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102