ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই সপ্তাহের ব্যবধানে হাসপাতালে করোনা রোগী বাড়ল ৫১ শতাংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

কোভিড-১৯ এ আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত বছরের এই মার্চে দেশে প্রথম করোনা রোগীর সন্ধান মেলে। বছরের শেষের দিকে তথা শীতের সময়টায় প্রকোপ কিছুটা কমেছিল। কিন্তু বিভীষিকার বছর পূর্তির সেই মাসে আবারও বাড়ছে করোনা।

রাজধানীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ২৭৫টি বেড নির্ধারিত আছে। এ হাসপাতালে গতকাল ৩৪১ জন করোনা রোগী ভর্তি ছিরেন। অর্থাৎ এ হাসপাতালে এখন বেডের তুলনায় ২৪ শতাংশ বেশি রোগী ভর্তি আছে।

এ হাসপাতালের ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) একটিও খালি নেই। শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নয়, এখন করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর ৯১ শতাংশ বেডে রোগী ভর্তি আছে।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সরকারি-বেসরকারি মিলিয়ে করোনা হাসপাতালগুলোয় ৫১ শতাংশ রোগী বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকায় কোভিড রোগীদের জন্য সরকারি-বেসরকারি ১৯টি নির্ধারিত হাসপাতাল আছে। এসব হাসপাতালে ৩২১৫টি সাধারণ বেড আছে। এর মধ্যে ১৮০৯ টিতে রোগী ভর্তি আছে। হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড মাত্র ৮০টি খালি আছে। এর মধ্যে সরকারি হাসপাতালে খালি আছে মাত্র ২৯টি আইসিইউ বেড। আর কুর্মিটোলা ও মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে একটি বেডও খালি নেই।

অথচ দুই সপ্তাহ আগেও পরিস্থিতি এমন ছিল না। গত ৫ মার্চ হাসপাতালগুলোয় ১০৯৭ জন করোনা রোগী ভর্তি ছিল। গতকাল (বৃহস্পতিবার) তা বেড়ে ১৮০৯ জনে দাঁড়ায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102