নেপাল যাত্রার আগে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন ফুটবলাররা। আগের দিন করোনা পজেটিভ হওয়া রাকিব হোসেনের মুক্তি মিলেছে দ্বিতীয় পরীক্ষায়। তবে নতুন ধাক্কার নাম রহমত মিয়া। কোভিড পজিটিভ হয়ে আপাতত হোটেলেই থাকবেন এই ডিফেন্ডার।
ভিন্ন মিশন, ভিন্ন প্রেক্ষাপটে এবার নেপাল অভিযান। কেন আলাদা এই ত্রিদেশীয় টুর্নামেন্ট? কারন জেমি ডের অধীনে নির্ভার এক দল যাচ্ছে হিমালয়ের দেশে। যেখানে লক্ষ্য ট্রফি নয়, নতুন বাংলাদেশের সন্ধান। চ্যালেঞ্জটা তাই অদৃশ্য।
হোটেল থেকে সকালে টিম বাংলাদেশের গন্তব্য বিমানবন্দর। প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হলেও পরের বার উৎরে যাওয়ায় দলের সঙ্গী হতে পেরেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। কিন্তু জেমি ডের কপালের ভাঁজ তাতে মিলিয়ে যায়নি ল্যাফটব্যাক রহমত মিয়া এবার করোনা আক্রান্ত।
ফিনিশিংয়ে চিরায়ত দূর্বলতা সঙ্গী হচ্ছে এবারও। দলের নতুন ফরোয়ার্ডদের দিকে তাকিয়ে তাই বাংলাদেশ কোচ। তবে শীষ্যদের নির্ভার রাখার প্রয়াস ইংলিশ ট্যাকটিশিয়ানের। কোচের সাথে একমত ফুটবলাররাও। অভিজ্ঞদের অনুপস্থিতি চাপ নয়, নিজেদের আরও একবার প্রমাণের সুযোগ মনে করছেন তরুন তুর্কীরা।
নেপালে পৌঁছে পেরুতে হবে করোনা বাধার সবশেষ ধাপ। নেপালে গিয়ে নেগেটিভ রিপোর্ট পেলেই মাঠে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ