ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থুতু ছিটিয়ে রুটি বানায় ওরা! (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

হোটেলে বা রেস্তোরা থেকে রুটি তো কমবেশি সবাইকেই খেতে হয়। অনেকে তো আবার দুবেলা দোকানের রুটি খেতেই অভ্যস্ত। তবে সেই রুটি আদৌ পরিষ্কার-পরিচ্ছন্ন কিনা তা নিয়েও অনেকের খুঁতখুঁতানি থেকেই যায়।

এবার সেই সন্দেহ আরও প্রকট হয়ে উঠল নতুন একটি ভিডিও ভাইরাল হতেই। যেখানে এক কর্মীকে থুতু ছিটিয়ে রুটি তৈরি করতে দেখা গেছে।

ভারতের পশ্চিম দিল্লি এলাকার একটি খাবারের দোকানের ঘটনা এটি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রুটি বেলার পর তাতে থুতু ছিটিয়ে তা শেঁকছে চুলোয়। আর তার সহকর্মী ময়দার ডো বানিয়ে তাকে সাহায্য করছে।

ভিডিওটি ভাইরাল হতেই তৎপরতা শুরু করে দিল্লি পুলিশ। ভিডিওর দুই ব্যক্তিকে চিহ্নিত করে ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সাবি আনোয়ার ও ইব্রাহিম দু’জনই বিহারের কৃষ্ণগঞ্জের বাসিন্দা। আটার মধ্যে থুতু দিচ্ছে ইব্রাহিম। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হোটেলের মালিক আমিরের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

তবে ভারতে এই ঘটনা এটাই প্রথমবার নয়। এর আগে মীরাটের এমনই একটি ঘটনা সামনে এসেছিল।  থুতু ছিটিয়ে বিয়ের অনুষ্ঠানের রুটি তৈরি হচ্ছিল সেখানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102