ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলের রাস্তায় নগ্ন নেতানিয়াহু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর এক নগ্ন মুর্তি ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঠিক নির্বাচনের আগমুহূর্তে এমন নেতানিয়াহুর এই মুর্তি কে বা কারা বসিয়ে দিয়েছে রাস্তার মোড়ে।

জানা গেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের হাবিমা স্কয়ারে ব্রোঞ্জের ওই মূর্তিটি দেখা যায়। প্রকাশ্যে আসতেই মূর্তিটির চারদিকে ব্যারিকেড তৈরি করে দেয় কর্তৃপক্ষ। পরে সরিয়ে নিয়ে যায় সেটি।

নেতানিয়াহুর ধূসর মূর্তিটিকে এক কোণে উবু হয়ে বসে থাকতে দেখা গেছে। ঠিক যেন পায়খানায় বসেছেন তিনি। মূর্তিটির ঘাড় রাস্তার দিকে ঘোরানো যেন তিনি তাকিয়ে রয়েছেন পথচারীদের দিকে।

ছয় টন ওজনের পাঁচ মিটার লম্বা ওই মূর্তিটি কেন ওখানে রাখা হলো, কারাই বা রাখলো তা এখনও জানা যায়নি। মূর্তি বসানোর পিছনে কাদের হাত রয়েছে, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে প্রশাসন।

হাবিমা স্কয়ারে কে বা কারা বসিয়ে দেয় মূর্তিটি

দ্য টাইমস অফ ইজরায়েল সংবাদপত্রের দাবি, নির্বাচনের আগে প্রতিবাদ দেখাতেই এই প্রতীকী মূর্তি বসানো হয়েছে এখানে।

প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ ইসরায়েলে নির্বাচন। ভোটের ঠিক আগেই এই নগ্ন মূর্তির প্রকাশ্যে আসা যেন নেতানিয়াহুর নানাবিধ ব্যর্থতাকেই নির্দেশ করছে বলে মনে করছেন অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102