ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্যান্ট খুলে বিমানের সিটেই প্রস্রাব করে দিলেন যাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

নিয়ম থাকলেও মাস্ক পরেননি। উল্টো মদ্যপ অবস্থায় বিমানের সিটে প্রকাশ্যেই প্রস্রাব করেছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৯ মার্চ ডেনভারে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই ২৪ বছর বয়সী ল্যান্ডন গ্রায়ারকে গ্রেপ্তার করা হয়।

ডেনভারের জেলা দায়রা আদালতে গ্রায়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বলা হয়, কলোরাডোর বাসিন্দা গ্রায়ার আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানে সিয়াটল থেকে ডেনভার যাচ্ছিলেন। বিমান ক্রু তাকে বারবার মাস্ক পরতে অনুরোধ করলেও তিনি বারবার ঘুমিয়ে পড়ছিলেন।

এর কিছুক্ষণ পরই একজন বিমান ক্রু দেখেন গ্রায়ার প্যান্ট খুলে সিটে দাঁড়িয়ে পড়েছেন। অস্বস্তিকর এই অবস্থাতেও গ্রায়ারকে সিটে বসার অনুরোধ করেন ওই বিমান ক্রু। কিন্তু গ্রায়ার বলেন, আমি প্রস্রাব করবো। এরপর সেখানেই প্রস্রাব করেন তিনি।

পরে গ্রায়ার জানান যে, বিমানে ওঠার আগে তিনি মদ্যপান করেছিল। কিন্তু নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তার ভাষায়, বিমান ক্রুদের কথা না শোনা থেকে সিটে দাঁড়িয়ে প্রস্রাব করা, কোনও কিছুই তার মনে নেই।

এদিকে এ ঘটনায় আদালতে হাজির হয়ে ১০ হাজার ডলারের বন্ড দিয়ে ছাড়া পেয়েছেন গ্রায়ার। আগামী ২৬ মার্চ পরবর্তী শুনানি রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিমানে অশ্লীল আচরণ ও বিমান ক্রুদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য গ্রায়ারের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সঙ্গে আড়াই লাখ ডলার জরিমানাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102