ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা-পয়সার বদলে দেনমোহর নিলেন বই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

বিয়েতে দেনমোহর হিসেবে টাকা এবং গয়না পরিবর্তে বই দাবি করেছেন একজন কনে। পাকিস্তানি ওই কনের এমন আব্দারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। পাকিস্তানের মারদান শহরের ওই নারী নায়লা শামাল তার স্বামীর কাছ থেকে ১ লাখ রুপির বই চেয়েছে।

নিজের ভিডিও বার্তায় নায়লা বলেন, আপনারা সবাই জানেন আমি মোহরানা ১ লাখ রুপির বইয়ের দাবি করেছি। এর অন্যতম কারণ হলো আমাদের দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে আমাদের ব্যয়বহুল উপহার কিনতে পারি না। আর আমাদের সমাজ থেকে ভুল রীতিনীতি নির্মূল করাও গুরুত্বপূর্ণ।

কনের সাজে থাকা নায়লা বলেন, বেশিরভাগ নারী দেনমোহর হিসেবে টাকা-পয়সা এবং গয়না দাবি করে। তবে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি বইয়ের জন্য অনুরোধ করেছি। একজন লেখক হিসেবে আমিই যদি বইয়ের কদর না করি তাহলে সাধারণ মানুষের কাছে কিভাবে এমনটা আশা করতে পারি?

তিনি বলেন, বইয়ের মূল্য বোঝাতেই মূলত আমি দেনমোহর হিসেবে এটাকে চেয়েছি। যাতে করে আমরা অন্যকেও এমনটা করতে উপদেশ দিতে পারি। আমি এবং আমার স্বামী আমরা দুজনেই লেখক বলেও জানান নায়লা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ভারতের পশ্চিমবঙ্গে ময়না খান নামে ২৪ বছর বয়সী এক নারী দেনমোহর হিসেবে ৬০টি বই দাবি করেছিল। ময়নার পরিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে জানিয়েছিল, তার মেয়ের প্রথাগত মোহরানার প্রতি আগ্রহ নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102