ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে গণধর্ষণের শিকার প্রেমিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে প্রেমিকা গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার পারআধাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার গৃহবধূ। আসামিরা হলেন- একই উপজেলার রামপুরে মনির হোসেনের ছেলে মমিনুর হোসেন ওরফে লাদেন, ফরহাদ হোসেনের ছেলে মমিন হোসেন এবং অজ্ঞাত আরেকজন।

জানা গেছে, বদলগাছীর পারআধাইপুরের এক তরুণের সঙ্গে পার্শবর্তী পত্নীতলা উপজেলার দক্ষিণ আড়াইল গ্রামের ওই তরুণীর পাঁচ বছর যাবত প্রেম ছিল। বৃহস্পতিবার প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রেমিকের খালাতো ভাইয়ের বাসায় যান তিনি। রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা ওই তরুণীকে পার্শ্ববর্তী ফসলি জমিতে নিয়ে মুখ বেঁধে ও হাত-পা চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে।

বদলগাছী থানা ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ধর্ষণে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। পরে দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আসামিকে গ্রেফতারে অভিযান চলমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102