ময়মনসিংহের ভালুকা থেকে বৃহস্পতিবার বেড়াতে আসেন এক কিশোরী। রাত ২টার দিকে দুলু ও বাবুল ওই কিশোরীকে তুলে নিয়ে পাশের একটি কক্ষে আটকে রাখেন। সেখানে সুজন ও মুন্না কিশোরীকে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে কিশোরীর বান্ধবীর ঘর থেকে প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় ধর্ষকরা।
সংঘবদ্ধ এ ধর্ষণের ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে ওই ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন ধর্ষণের শিকার কিশোরী।
মামলার আসামিরা হলেন উপজেলার ধামলই গ্রামের মজনু মিয়ার ছেলে সুজন, মুলাইদ গ্রামের মুন্ন, মাওনা উত্তরপাড়া গ্রামের সজল মাস্টারের বাড়ির কেয়ারটেকার দুলু ও মো. বাবুল। তাদের মধ্যে সুজন ও বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহারের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) গোলাম সারোয়ার বলেন, উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন দুলু ও বাবুল।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।