ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও ২০২০ সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে দেশটি টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় স্থান করলো।

শুক্রবার জাতিসংঘের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রতিবেদনে বিশ্বের ১৪৯টি দেশের মানুষকে তাদের সুখের রেটিং দিতে বলা হয়েছিল। পাশাপাশি জিডিপি, সামাজিক সহযোগিতা, ব্যক্তি স্বাধিনতা, দুর্নীতির পরিমাণ প্রভৃতির মাধ্যমেও প্রতিটি দেশকে সুখের নম্বর দেয়া হয়। এক্ষেত্রে বিগত তিন বছরের নম্বরের গড় করা হয়।

ইউরোপে যে কয়টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেক কম হয়েছে, এর মধ্যে ফিনল্যান্ড একটি। এ প্রতিবেদনের লেখকেরা বলেন, পারষ্পরিক আস্থার মাপকাঠিতে ফিনল্যান্ড অনেক উঁচু অবস্থানে রয়েছে, যা মহামারির সময় তাদের জীবন ও জীবিকা রক্ষা করতে সহায়তা করেছে।

এদিকে তালিকায় এবারো শীর্ষে রয়েছে ইউরোপের দেশগুলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।

এবারের তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৪তম স্থানে। যুক্তরাজ্য ও চীন রয়েছে যথাক্রমে ১৮ ও ১৯তম স্থানে।

প্রতিবেদনের অন্যতম লেখক জন হেলিওয়েল বলেন, আশ্চর্জজনকভাবে মানুষের ভালো থাকার ব্যাপারটি কমেনি, যখন নিজেদের জীবন নিয়ে তারা নিজস্ব মূল্যায়ন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102