মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রবীণ কূটনীতিক উইলিয়াম বার্নসকে গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হিসেবে নিযুক্ত করেছে।
রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রদূত এবং প্রাক্তন উপ-সচিব বার্নসকে সিআইএকে নেতৃত্ব দেয়ার জন্য বৃহস্পতিবার সিনেট সর্বসম্মতিক্রমে বিনা আপত্তি ছাড়াই ভোট দিয়েছে।
উল্লেখ্য, উইলিয়াম বার্নস ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আলোচনায় ওবামা প্রশাসনের নেতৃত্ব দেন। এর আগে তিনি রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কার্নেগী এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।
বার্নস প্রথম পেশাদার কূটনীতিবিদ হিসেবে সিআইএ প্রধানের দায়িত্ব পেলেন।