ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণ কোরিয়াতে বিক্ষোভের মুখে পড়লেন মার্কিন দুই মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়াতেও বিক্ষোভ-প্রতিবাদের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লিয়ড অস্টিন।
বৃহস্পতিবার রাজধানী সিউলের অধিবাসীরা মার্কিন মন্ত্রীদের সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অবিলম্বে দক্ষিণ কোরিয়া ত্যাগ করতে মার্কিন মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তাদের হাতে মার্কিন বিরোধী শ্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পাচ্ছিল। বিক্ষোভকারীরা আমেরিকার সঙ্গে জোট গঠন এবং সামরিক ব্যয় বৃদ্ধি সংক্রান্ত সমঝোতার বিরোধিতা করেন।

জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তারা এরিমধ্যে সেদেশের প্রেসিডেন্ট মুন জা ইন’র সঙ্গে বৈঠক করেছেন।

মার্কিন কর্তৃপক্ষ এর আগে জানিয়েছে, চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার জন্য তাদের মন্ত্রীরা জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে গেছেন। এছাড়া গত শুক্রবার আমেরিকা ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড এর শীর্ষ বৈঠকের আয়োজন করে।

ভার্চুয়াল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে মোকাবিলা করতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের কথা বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে এক দশক আগে কোয়াড গঠিত হলেও এটিই ছিল শীর্ষ বৈঠক। চীন এই বৈঠকের প্রতিবাদ জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102