ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলায় জ্যান্ত কৈ আটকে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় কৈ মাছ আটকে শিমুল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিমুল ওই গ্রামের ব্রজেন্দ্র ডাক্তার বাড়ির বীরেন্দ্র দাসের ছেলে। শিমুল দুই সন্তানের জনক। তিনি স্থানীয় দোপল্লা বাজারে নরসুন্দরের কাজ করতেন।

শিমুলের খালাতো ভাই সুমন দাস জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শখের বসে হাত দিয়ে কৈ মাছ ধরতে নিজ বাড়ির পুকুর নামে শিমুল। বেশ কয়েকটি কৈ মাছ পাওয়ার পর একটি কৈ মাছ হাত দিয়ে ধরার মধ্যেই আরেকটি কৈ মাছ তার পায়ের নিচে চাপা পড়ে। পায়ের নিচের মাছটি দ্রুত ধরার জন্য হাতের মাছটি মুখ দিয়ে কামড়ে ধরে পায়ের নিচের মাছটি দুই হাত দিয়ে ধরতে গেলেই মুখের মাছটি গলায় গিয়ে আটকে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে পরিস্থিতির অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা নেয়ার পথে শিমুল মারা যান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী জানান, গলায় কৈ মাছটি আটকে থাকা যুবককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরে শুনেছি যুবকটি মারা গেছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, আমি লোক মুখে খবর পেয়েছি। তবে এই নিয়ে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102