ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শূকর জরিমানা’ দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম, হ্লাথুই প্রু খিয়াং (৫৯)।

তবে আটকের আগে প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার পরিবারকে ‘শূকর জরিমানা’ দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষককে ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ক্যপ্লাং পাড়ায় অভিযান চালিয়ে হ্লাথুই প্রু খিয়াংকে আটক করে।

ভিকটিমের মামা ও স্থানীয়রা জানান, চলতি মার্চ মাসের ১ তারিখে হাট-বাজারের দিন হওয়ায় ভিকটিমের মা বাজার করতে রোয়াংছড়িতে গেলে ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর ধর্ষণের ঘটনা জানাজানি হলে পাড়ার ‘সামাজিক নিয়ম’ অনুযায়ী শূকর দিয়ে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে জরিমানা ও নাম-মাত্র মিমাংসা করে দিয়ে অপরাধীকে ছেড়ে দেয়া হয়।

তারা আরও জানান, ভিকটিম প্রায় ১৫ দিন পল্লীচিকিৎসকের চিকিৎসায় ভালো না হওয়ায় ১৬ মার্চ তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভিকটিম কিশোরী বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবীর বলেন, ধর্ষণের অভিযুক্ত হ্লাথুই প্রু খিয়াংকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102