ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধোনির বিশ্বরেকর্ড ছুঁলেন আফগান অধিনায়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

মহেন্দ্র সিং ধোনির দুরন্ত এক বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। অধিনায়ক হিসেবে সব কে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নিরিখে ক্যাপ্টেন কুলের সঙ্গে একাসনে বসে পড়লেন আসগর।

আপাতত রেকর্ড ছুঁলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচেই ধোনিকে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে আফগান দলনায়কের সামনে।

আবু ধাবিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবুয়েকে ৪৫ রানে পরাজিত করে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে আফগানিস্তান। তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিয়ান উইলিয়ামসদের হোয়াইটওয়াশ করতে পারলে ক্যাপ্টেন আসগরের মুকুটে যোগ হবে রঙিন পালক।
আপাতত ধোনি ও আসগর, ক্যাপ্টেন হিসেবে উভয়ের ঝুলিতেই রয়েছে সর্বাধিক ৪১টি করে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড। এই তালিকায় দু’জনের পিছনে রয়েছেন ইয়ন মরগান। তার নেতৃত্বে ইংল্যান্ড জিতেছে ৩৩টি টি-২০ ম্যাচ। যদিও আসগর ধোনির থেকে অনেক কম ম্যাচে এমন কৃতিত্ব অর্জন করেছেন।

ধোনি টি-২০ ফরম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৭২টি ম্যাচে। সংক্ষিপ্ত ফরম্যাটে সবথেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করার নিরিখে আপাতত ধোনির ধারেকাছে কেউ নেই। আসগরের নেতৃত্বে আফগানিস্তান ৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে। এই নিরিখে তিনি রয়েছেন চার নম্বরে। মরগান ইংল্যান্ডকে টি-২০ ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন ৫৮টি ম্যাচে। পটারফিল্ড আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102