ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ উইকেটে টাইগারদের হারাল নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

ডানেডিনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওভারের ফলাফল একদিক থেকে অনেকটাই মিলে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারেই বল উড়িয়েছিলেন তামিম ইকবাল, ঠিক তেমনি মোস্তাফিজকেও ওড়িয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তবে গাপটিল প্রথম ওভারে ছয়ের পাশাপাশি একটি চারও মেরেছেন। কিন্তু পরে গল্পটা অনেকটাই ভিন্ন। গাপটিলে ভর করে দল জিতেছে ৮ উইকেটে আর তামিমের করা ১৩ রান দলের কোনো কাজেই লাগেনি। ব্যাটিং ব্যার্থতার ষোলো আনা মাথায় নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর আক্ষেপটা আরও বাড়ল।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে চরম ব্যাটিং ব্যার্থতার পর বোলিংয়েও খুব একটা আশা দেখাতে পারেনি বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ২১.২ ওভারেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার মার্টিন গাপটিল। মোস্তাফিজের করা প্রথম ওভারেই চার আর ছয়ের মারে তুলে নেন ১০ রান। দলীয় ৫০ রান পূরণ করতে নেন মাত্র পাঁচ ওভার। তবে ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তাসকিনে কাটা পড়েন গাপটিল। আউট হওয়ার আগে ৩ চার ও ৪ বিশাল ছয়ের মারে মাত্র ১৯ বলে করেন ৩৮ রান।

অভিষেকে তিন নম্বরে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে হেনরি নিকলসের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান। কিন্তু জয়ের জন্য মাত্র ১৩ রান বাকি থাকতে ২৭ রানে আউট হন কনওয়ে। এরপর নিকলসের সঙ্গে বাকি কাজটুকু শেষ করেন আরেক অভিষিক্ত উইল ইয়ং। ইনিংসের ২২তম ওভারের জোড়া চার মেরে ম্যাচ শেষ করেন উইল ইয়ং। নিকলস অপরাজিত থাকেন ৫৩ বলে ৪৯ রান করে। ইয়ং করেন ৬ বলে ১১ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বল উড়িয়ে তামিম ইকবাল হয়তো বোঝাতে চেয়েছিলেন দিনের বাকি সময়টা বেশ ভালোই যাবে। ওই ছক্কা হাঁকিয়েই দলের ও নিজের রানের খাতা খুলেছিলেন তামিম। কিন্তু ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং আর ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শটে দিনের সূর্যটা মেঘে ঢাকা পড়েছে। ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ডানেডিনের উইকেট সিম মুভমেন্ট। তাই নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট সাউদিকে বিশ্রামে রেখে খেলিয়েছেন ম্যাট হেনরিকে। যার মূল দক্ষতা সিম মুভমেন্ট। এদিকে সুইংয়ের জন্য তো ট্রেন্ট বোল্ট আছেই। সেই বোল্টের কাছেই পরাস্ত হয়ে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

ইউনিভার্সিটি ওভালের ছোট মাঠে জন্মদিনে খুব একটা ঝলক দেখাতে পারলেন না তামিম। বোল্টের তৃতীয় ওভারের প্রথম বলেই এলবির ফাঁদে পরে ১৫ বলে ১৩ রান করে ফিরেছেন তিনি। এরপরে টপ অর্ডারে ব্যাট করেতে এসে সৌম্য টিকলেন মাত্র তিন বল। বোল্টের করা বলেই ডেভন কনওয়ের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে শূন্য রানে ফিরলেন তিনিও। ১৯ রানে তখন দলের দুই উইকেট নেই।

তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ধীরগতিতে রান তুলতে থাকলেও বেশিক্ষণ আশা দেখাতে পারেননি এ জুটি। ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪২ রানের মাথায় জেমস নিশামের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে আসেন লিটন। আর প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করা মুশফিকুর রহিমও সম্মানজনক স্কোরে নিয়ে যেতে পারলেন না দলকে। দলীয় ৬৯ রানের মাথায় ৪৯ বলে ২৩ রানের ইনিংস খেলে স্লিপে থাকা মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর দলের স্কোরবোর্ডে মাত্র তিন রান যোগ হতেই রান আউট হয়ে ফিরতে হয় মোহাম্মদ মিঠুনকে। এরপর উইকেটে আসা মেহেদি হাসান মিরাজ উইকেটে টিকতে পারলেন না খুব বেশি সময়। মিচেল স্যান্টনারের বলে বোল্ড হওয়ার আগে মাত্র এক রান যোগ করতে পেরেছিলেন নামের সঙ্গে।

এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময়ের জুটি গড়ে রিয়াদ করেছেন ২৭ রান। দলের পক্ষে এটাই সর্বোচ্চ রানের স্কোর। আর তাসকিন করেছেন ৩২ বলে ১০ রান। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিটাই টাইগারদের ইনিংসের সবচেয়ে বড় জুটি।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৮.৫ ওভার বল করে মাত্র ২৭ রানের বিনিময়ে তামিম ইকবাল, সৌম্য সরকার, হাসান মাহমুদ এবং তাসকিনের উইকেট নেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102