চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনাল লাইন আপ।
শেষ আটে দেখা হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ ও পারি সা জার্মেই। নিয়নের ড্র অনুষ্ঠানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। য়্যুর্গেন ক্লপের লিভারপুলের মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোরা।
প্রথম শিরোপার খোঁজে থাকা ম্যান সিটি লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আর দারুণ ছন্দে থাকা থমাস টুখেলের চেলসিকে পেরুতে হবে জুভেন্টাসকে ছিটকে দেয়া এফসি পোর্তোর বাধা। ৬ ও ৭ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ১৩ ও ১৪ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় লেগ।
গেলো আসরের ফাইনালে বায়ার্নের কাছে হেরে ইতিহাস লেখার সুযোগ হারিয়েছিলো পিএসজি। নেইমার-এমবাপ্পেদের চোখের জলকে সাক্ষি রেখেই শিরোপা উৎসবে মেতেছিলো হ্যান্সি ফ্লিকের অদম্য বায়ার্ন। মাস না যেতেই চ্যাম্পিয়ন্স লিগে আবারও মুখোমুখি দুই জায়ান্ট। এবার লড়াইয়ের মঞ্চ কোয়ার্টার ফাইনাল। দুই জায়ান্টের লড়াইয়ে ।