ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সামিয়া সুলুহু হাসান। শুক্রবার (১৯ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।

বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় মৃত্যু হয় প্রেসিডেন্ট জন পোমবে মাগুফুলির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। এরপরই সামিয়া হাসান দায়িত্ব পান। ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া। ৬১ বছর বসয়ী এ নারীকে মানুষ ভালোবেসে স্থানীয়ভাবে মামা সামিয়া নামে ডাকেন।

২০০০ সালে তিনি প্রথম আইনপ্রণেতা নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি-ওয়ার্ক জাওডির পরে তিনি আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান। আধা স্বায়ত্তশাসিত দ্বীপ জানজাবির থেকে আসা সামিয়া তার ২০ বছরের রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শপথ নেয়ার পর প্রথম ভাষণে সামিয়া হাসান প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102