ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক চালক নিহত হয়েছেন।
মানচিত্র
শনিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী ওরফে হুসাইন (২৬) দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের পুলপাড়ার মৃত মহাব্বত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হুসাইন আলি ট্রাক্টরের চালক ছিলেন। তার ট্রাক্টরের হাইড্রলিক্সের সমস্যা দেখা দিলে দামুড়হুদা বাসস্টান্ডের আলমগীরের গ্যারেজে নিয়ে আসেন। পরে গ্যারেজের পাশে নিজেই হাইড্রলিক্স উঁচু করে দিয়ে ট্রাক্টরের নিচে মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত হাইড্রলিক্সটি পড়ে গেলে ট্রাক্টরটি একটি অংশ তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102