ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারধরের ছবি তোলায় সাংবাদিককে আটকে রাখলেন চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণে বক্স ও কমপার্টমেন্ট নম্বর দিয়ে টাকা নেওয়ার ছবি তোলায় এক সাংবাদিককে লাঞ্ছিত করে আটকে রেখেছিল স্থানীয় চেয়ারম্যান। ভুক্তভোগী সাংবাদিক মিশন আলী একাত্তর টেলিভিশনের কালীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক যশোরের নিজস্ব প্রতিবেদক।

শনিবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ে চেয়ারম্যান আলী হোসেন অপু তাকে আটকে রাখেন বলে জানা যায়।

মিশন আলী জানান, নাগরিকদের কাছ থেকে বক্স ও কমপার্টমেন্ট নম্বর দেওয়ার কথা বলে টাকা নিচ্ছিল একদল যুবক। খবর পেয়ে উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ঘটনাস্থলে আসেন। টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত হলে তিনি দফাদারকে দিয়ে চান আলী নামে এক যুবককে মারধর করেন। এ ঘটনার ছবি তোলায় ক্যামেরা ছিনিয়ে নেয় ও লাঞ্ছিত করে তাকে একটি কক্ষে আটক করে রাখে অপু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিককে উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু বলেন, একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সাংবাদিককে আটক করার পাঁচ মিনিট পর আবার ছেড়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি কক্ষে সাংবাদিককে দেখতে পাই। পরে উভয়পক্ষের বক্তব্য শুনে সাংবাদিককে উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102