ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজকাহন
শনিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে নাটোরের লালপুর ত্রিমোহনী বাজার এলাকায় মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরিমল কুন্ডু সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

সমাবেশে বক্তারা সুনামগঞ্জে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িঘরে হামলা, লুটতরাজ, মন্দির ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে কোন গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে আমরা তার সহ্য করবো না। আমরা তার দাঁতভাঙ্গা জবাব দেবো।

এদিকে, শনিবার সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ। এসময় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ছাড়াও বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান।

অ্যাড. মাখন লাল দাশের সভাপতিত্বে এবং নির্মল কান্তি দেব এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অ্যাড. রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পিযূষ কান্তি সেন ও সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্নাসহ অনেকে। সমাবেশ থেকে বক্তারা সুনামগঞ্জের শাল্লায় হিন্দু বাড়িতে হামলা ও মন্দির ভাঙচুরের তীব্র নিন্দা জানান। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানানো হয় সমাবেশে।

অন্যদিকে, সংখ‌্যালঘু‌দের ওপর হামলা ও ঘরবা‌ড়ি ভাঙচু‌র ও লুটপা‌তের প্রতিবা‌দে শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন ক‌রে জাতীয় হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট জেলা শাখা।

মানবন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি পবিত্র সরকার, যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম কর্মকারসহ হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102