বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়িয়েছে। ব্রাজিলে আক্রান্তের উর্ধ্বগতিতে বেহাল দশা হাসপাতালগুলোতে। বেডের তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ।
এদিকে, করোনার টিকা নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের স্টুয়ার্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা গ্রহণ করেছেন তিনি। এসময় বরিস বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ, যেকেউই এই টিকা নিতে পারেন।
অন্যদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩১ মার্চ পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর ও জাবালপুরে ঘোষণা করা হয়েছে লকডাউন।