করোনার টিকা নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের স্টুয়ার্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা গ্রহণ করেছেন তিনি। এসময় বরিস বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ, যেকেউই এই টিকা নিতে পারেন।
জনগণকে টিকা নেয়ার বিষয়ে বলেন, ‘প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক।
অক্সফোর্ডের টিকা নিলে রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হতে পারে এমন তথ্যের পর ইউরোপের বেশ কয়েকটি দেশ সে দেশে অক্সফোর্ডের টিকাদান স্থগিত করে দেয়।
এদিকে, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়িয়েছে। ব্রাজিলে আক্রান্তের উর্ধ্বগতিতে বেহাল দশা হাসপাতালগুলোতে। বেডের তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ।