ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের বারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

বাংলাদেশসহ পাকিস্তান, চাদ ও মিয়ানমার চার দেশের নারীদেরকে বিয়ে করতে পুরুষদের ওপর নিষেধ করেছে সৌদি সরকার। সৌদির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

বেসরকারী পরিসংখ্যান অনুসারে এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার নারী বর্তমানে সৌদিতে বসবাস করছেন। বিদেশী নারীদের বিয়ের ক্ষেত্রে নানা বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে সৌদি পুরুষদের ওপর চার দেশের নারীদের বিয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সৌদির সংবাদ মাধ্যম মক্কা ডেইলির এক প্রতিবেদনে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানান, বিদেশীর নারীদের বিয়েতে সৌদি পুরুষদের নিরুৎসাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তাই বিদেশী কাউকে বিয়ে করতে চাইলে প্রথমে সরকারের অনুমোদন নিতে হবে।

তাছাড়া বিবাহ বিচ্ছেদ হয়ে থাকলে ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত আবেদন করা যাবে না। আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ এর বেশি হতে হবে এবং স্থানীয় মেয়রের স্বাক্ষর থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রও সংযুক্ত করতে হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102