ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাল বোঝায় ট্রাক থেকে ৮`শ বোতল ফেনসিডিল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ৮’শ বোতল ফেনসিডিলসহ ঢাকা গামী একটি চাল বোঝাই ট্রাক জব্দ ও ট্রাকের হেলপার মোক্তাদুর রহমান (৩৬) কে আটক করেছে পুলিশ,তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

শনিবার ভোররাতে ঘোড়াঘাটের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার নাকম এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। আটক মোক্তাদির দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তুলশীপুর গ্রামের ওমর আলীর ছেলে।

এঘটনায় একই উপজেলার তুলশীপুর মাজাপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে পলাতক ট্রাক ড্রাইভার রানা মিয়া (৩২) এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খোয়ারপাড়া গ্রামের মৃত ওফিজ উদ্দিনের ছেলে ট্রাক মালিক হাফিজুর রহমান (৩৪) পলাতক হিসেবে মামলা দায়ের করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পুলিশের একটি বিশেষ দল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। এ সময় ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাককে থামার সংকেত দিলে, চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের পেছনের সিটের নিচে দুটি ও ট্রাকের কেবিনের উপর বিশেষ কায়দায় লুকানো রাখা আরো দুটিসহ ৪ পাটের বস্তা থেকে ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ট্রাকের হেলপার দিলদার আলী ওরফে মোক্তাদুর রহমানকে আটক করা হয়।

তিনি আরো জানান, পলাতক ট্রাক চালক ও ট্রাকের মালিক দীর্ঘদিন যাবত চোরাই পথে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহ করে কৌশলে ট্রাকে ধান, চাল, ভুট্টা ও সবজি পরিবহনের আড়ালে মাদকদ্রব্য গুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী বাজারে বিক্রি করত। ট্রাকের মালিক একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102