ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুতিনকে ‘খুনি’ বলায় খেপেছেন এরদোয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরদোগান বলেছেন, একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এমন কথা মানায় না।

শুক্রবার (১৯ মার্চ) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক বক্তব্যে এরদোয়ান বলেন, “পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্টসুলভ হয়নি।” সেই সঙ্গে বাইডেনের বক্তব্যের ‘বুদ্ধিদীপ্ত’ ও ‘দারুণ’ জবাব দেয়ার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করেন।

এরদোয়ান সাংবাদিকদের বলেন, “আমার মতে পুতিন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল। এ ছাড়া পুতিনকে ‘বন্ধু ও কৌশলগত মিত্র’ আখ্যায়িত করেন এরদোয়ান।

সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কি না? জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি তাই ভাবি।’

তবে প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে জো বাইডেনের ‘সুস্থতা’ কামনা করে তার প্রতিক্রিয়া জানান। পুতিন বাইডেনকে নিয়ে উপহাসমূলক বক্তব্য দিয়ে বলেন, “আমি আমার বাল্যবেলার কথা স্মরণ করতে পারি যখন আমরা যুক্তি দিতাম- নিজে যেমন, অন্যকে সে তেমনই ভাবে। আসলে এই কথা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি কোনো শিশুর কথা নয়, কিংবা কৌতুক নয়।” পুতিন আরো বলেছেন, বাইডেনের বক্তব্যের জবাবে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না রাশিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102