ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে সাড়ে চার কেজি সোনাসহ দুইজন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে সাড়ে চার কেজি ওজনের ১৩টি সোনারবারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মণ্ডল ও সদর উপজেলার হোগলাডাংগী গ্রামের আব্দুল গণি মিজির ছেলে হোসেন মিজি।

যশোর ৪৯ বিজিবি’র অধিনয়াক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত হুন্ডির টাকা, মাদক, চোরাচালান পণ্য ও সোনা আটকের জন্য বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। যার ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সোনা চোরাচালান হবে। এরপর তারা শনিবার দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুরে ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করেন। বাসের দুই যাত্রীকে তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ১৩টি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। যার বাজারমূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে সোনারবারগুলো ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে আসে তারা। এরপর শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল।

আটককৃত সোনারবারসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে. কর্নেল সেলিম রেজা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102