নরেন্দ্র মোদির সফর নিয়ে সবারই স্বাধীন মত প্রকাশের অধিকার আছে। তবে সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস দমন ও সমুদ্র সীমানায় নারী ও শিশু পাচার এবং অস্ত্র পাচার রোধে এক সাথে কাজ করবে উভয় দেশ।