ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ দুই বোনের লাশ পাওয়া গেল পুকুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আলিফা আকতার (১২) আনিকা আকতার (১২) নামের দুই কিশোরীর মৃত্যু ঘটেছে। নিহত আলিফার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক গ্রামে ও আনিকার পৌরসভার ইছাখালি এলাকায়। তাঁরা দুজনে সম্পর্কে মামাত-খালাতো বোন।

আজ শনিবার (২০ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজী পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুদিন আগে দুই বোন তাদের আত্মীয়ের বাড়ি মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজী পাড়া গ্রামে বেড়াতে যান। শনিবার দুপুরে দু’জনে ঘরের বাইরে খেলতে বের হলে স্থানীয় পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল তিনটার দিকে পুকুরে দুজনের নিথর দেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিবি জয়নাব বলেন, তারা দুজনে পুকুরে ডুবে যায় বলে স্বজনরা জানিয়েছেন। হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু ঘটে বলে তিনি জানান।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কি দুই কিশোরীর মৃত্যুর সত্যতা নিশ্চিত কওে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102