ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলছে হোম অফিস: সদর দফতর বিক্রির পরিকল্পনা ব্রিটিশ এয়ারওয়েজের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনা মহামারিজনিত পরিস্থিতিকে কেন্দ্র করে যে আর্থিক ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার অংশ হিসেবে এবার সদর দফতর ভবন বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছে ব্রিটিশ এয়ারওয়েজ।

করোনা পরিস্থিতির কারণে কর্মীদের অনেকে বাড়িতে বসে কাজ করায় এখন আর এতো বড় অফিস স্পেসের প্রয়োজন নেই বলে মনে করছে তারা। মহামারি পরবর্তী সময়েও বাড়ি আর অফিস মিলিয়ে কর্মপরিকল্পনা তৈরি করছে কোম্পানিটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে বাড়ি থেকে অফিস করার প্রচলন শুরুর পর অনেক ব্রিটিশ কোম্পানিই তাদের অফিসের ফুটপ্রিন্ট্রে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। অফিসের জায়গা কমিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছে তারা। এতে করে মহামারিজনিত আর্থিক ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ব্যাংকিং জায়ান্ট লয়েডস ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা তিন বছরের মধ্যে অফিসের জায়গা ২০ শতাংশ কমিয়ে আনবে। আর এইচএসবিসি বলছে ৪০ শতাংশ কমিয়ে আনার কথা।

এবার সে পথে হাঁটছে ব্রিটিশ এয়ারওয়েজ। কোম্পানিটির সদর দফতর ভবন বিক্রি করে দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়, এ উদ্যোগের মধ্য দিয়ে কোম্পানিটির অর্থনৈতিক সাশ্রয় হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের সদর দফতরের অবস্থান পশ্চিম লন্ডনে হিথ্রো বিমানবন্দরের কাছে। এর প্যারেন্ট কোম্পানি আইএজি-এর সদরদফতরও সেখানে অবস্থিত। ১৯৯৮ সালে ২৭ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়।

ব্রিটিশ এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়, তাদের অনেক কর্মী বাড়িতে বসে কাজ করাকেই উপভোগ করছেন। আর সেকারণে ভবিষ্যতে বাড়ি ও অফিস মিলিয়ে কাজ করার মতো নীতিমালা তৈরি করছেন তারা।

‘সংকট কাটিয়ে উঠতে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে নতুন করে সাজিয়েছি এবং ভাবছি এতো বড় সদর দফতর ভবনের প্রয়োজন এখন আর আমাদের আছে কিনা।’ এক বিবৃতিতে বলেছেন কোম্পানিটির মুখপাত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102