ব্রিটেনের অর্ধেক প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। শনিবার হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক এক বিবৃতিতে আরও বলেন, এটি আমাদের জন্য বিশাল অর্জন। বিবৃতিতে ভ্যাকসিন প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ম্যাট। একইসঙ্গে এখন পর্যন্ত যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের বাকিদের উপর আস্থা রেখে ভ্যাকসিন গ্রহণে আহব্বান জানান তিনি। রয়টার্স, টুইটার
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের প্রথম দেশ হিসেবে এই মাইলফলকটি অর্জন করতে পেরেছে যুক্তরাজ্য। প্রথম থেকে ভ্যাকসিনেশন কার্যক্রমে এগিয়ে থাকলেও এখন পর্যন্ত এমন কোন ঘোষণা দিতে পারেনি ইসরায়েল।
তবে সম্প্রতি ইউরোপিয় দেশগুলোর ভ্যাকসিন কার্যক্রম স্থগিত রাখার পরেও ম্যাট হ্যানককের এমন ঘোষণায় একে বিশাল অর্জন হিসেবে দেখছেন যুক্তরাজ্যের বিশ্লেষকরা।
গতকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৭৩২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭০ জন।