ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় দু’শতাধিক বাংলাদেশী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ২০৪ জনই বাংলাদেশী। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক। শনিবার (২০ মার্চ) গভীর রাতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান ইম্বি’র ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেয়। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে এবং তাদের সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করা হবে একই সঙ্গে কাগজপত্র যাচাই বাছাই করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

একসঙ্গে অনেকে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না তা নিয়েও তদন্ত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

আটককৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102