ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পের বাড়ি লকডাউন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান বাসস্থান মার-এ-লেগো রিসোর্টের কয়েকটি অংশ লকডাউন করে রেখেছে কর্তৃপক্ষ। সেখানকার কিছু কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে ফ্লোরিডার এই রিসোর্টটি সাবেক মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে।

রিসোর্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কর্মীদের করোনা শনাক্তের পর রিসোর্টের বিচ ক্লাব এবং একটি খাবার খাওয়ার এলাকা লকডাউন করে রাখা হয়েছে। তবে কতজন কর্মীর করোনা শনাক্ত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে ওয়াশিংটন পোস্টকে পাঠানো এক ইমেইল বার্তায় মার-এ-লেগো কর্তৃপক্ষ জানায়, রিসোর্টটি আংশিক লকডাউনে রাখা হলেও অন্যান্য সব সুযোগ-সুবিধা চালু রয়েছে।

গত অক্টোবরে করোনায় আক্রান্ত হন ট্রাম্প। তখনও ক্ষমতায় থাকা ট্রাম্পকে সে সময় হাসপাতালে ভর্তি করে স্বল্প-মাত্রার স্টেরয়েড ‘ডেক্সামেথাসন’ প্রয়োগ করা হয়। এরপর গত জানুয়ারিতে করোনার টিকা গ্রহণ করেন ট্রাম্প।

ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারনসহ ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102