ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুসলিমদের ওপর বৈষম্য মহামারি পর্যায়ে পৌঁছেছে : জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন, বিশ্বব্যাপী মুসলিমদের ওপর বিদ্বেষ ও বৈষম্য ‘মহামারি পর্যায়ে’ পৌঁছেছে।

জতিসংঘ আয়োজিত ইসলামোফোবিয়া মোকাবেলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত বুধবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, বৈশ্বিক ধারণা থেকে জাতীয়তাবাদ গ্রহণ এবং সংখ্যালঘুর অধিকারকে দূরে ঠেলে দেওয়ার অংশ হিসেবে মুসলিমবিরোধী বিদ্বেষ বাড়ছে।

মহাসচিবের ভাষ্যমতে, মুসলিমবিরোধী বিদ্বেষের উত্থান নিশ্চিতভাবে বিশ্বে নানান উদ্বেগের জন্ম দেবে। এমন গোষ্ঠীগত জাতীয়তাবাদ, নব্য নাৎসিবাদ, উসকানি ও ঘৃণামূলক বক্তব্যের পুনরুত্থানের লক্ষ্য হলো মুসলমান, ইহুদিসহ কিছু সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় এবং ঝুঁকিতে থাকা অন্য জনগোষ্ঠী।

এ সময় জাতিসংঘ মহাসচিব পবিত্র কোরআন থেকেও উদ্ধৃত করেন। তিনি বলেন, পবিত্র কুরআন আমাদের শিক্ষা দেয় বিভিন্ন জাতি ও গোত্রকে সৃষ্টি করা হয়েছে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। ভিন্নতার মধ্যেই ঐশ্বর্য রয়েছে, এটি কোনো হুমকি নয়।

তিনি আরও বলেন, সংখ্যালঘু গোষ্ঠী আমাদের সাংস্কৃতিক ও সামাজিক বুননের ঐশ্বর্যের অংশ। বর্তমানে আমরা শুধু বিভিন্ন বৈষম্যই দেখছি না পাশাপাশি আত্মীকরণের বিভিন্ন নীতি গ্রহণ করতে দেখি। এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102