ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার তৃতীয় ঢেউ: কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে জার্মানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

জার্মানিতে আঘাত হেনেছে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। ভাইরাসের সংক্রমণ থামাতে তাই দেশটি আবারো কড়াকড়ি আরোপের পথে হাটছে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছিলেন, প্রতি এক লাখে শনাক্তের হার ১০০ জনের বেশি হলে আবারো কড়াকড়ি আরোপ করা হবে। শুক্রবার দেশটিতে এক লাখে ৯৫.৬ জন শনাক্ত হয়েছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

মার্কেল বলেন, অবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমাদের এখানে ভাইরাস সংক্রমণ বাড়ছে। তাই এর গতিরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে।

দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর কড়াকড়ি তুলে নেয়া হয়েছিল দেশটিতে। ধারণা করা হচ্ছে, এ কারণেই আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ।

এ অবস্থায় শুক্রবার ১৬টি প্রদেশের নেতাদের সঙ্গে বসেন মার্কেল। আগামী সোমবার তিনি আবারো বসবেন তাদের সঙ্গে। এদিনই লকডাউন কঠিন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102