ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে দুঃস্বপ্নের অবসান হচ্ছে অবৈধ অভিবাসীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

অবশেষে দুঃস্বপ্নের অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন লাখ লাখ অবৈধ অভিবাসীর। তাদের জন্য বৈধতা লাভের সম্ভাবনা সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নতুন যে আইন পাস করেছে, তাতে তাদের জন্য এ সুযোগ সৃষ্টি হয়েছে।

অবৈধ অভিবাসীর নাগরিকত্ব লাভের ব্যবস্থা অনুমোদন করে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এর ফলে শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা ‘স্বপ্নবাজ’ ও খামার শ্রমিকেরও নাগরিকত্ব লাভের সুযোগ সৃষ্টি হলো।

আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট নামের বিলটি ২২৮-১৯৭ ভোটে পাস হয়েছে। এতে ডেমোক্র্যাটদের সঙ্গে ৯ জন রিপাবলিকানও পক্ষে ভোট দেন। বিলে টেম্পরারি প্রটেক্টেড স্ট্যাটাসের মাধ্যমে ‘ড্রিমার্স’ ও উদ্বাস্তুদের নাগরিকত্ব লাভের ব্যবস্থা অনুমোদিত হয়।

আর ফার্ম ওয়ার্কফোস মডানাইজেশন অ্যাক্ট পাস হয়েছে ১৪৭-১৭৪ ভোটে। এতে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেয় ৩০ রিপাবলিকান। তবে একজন ডেমোক্র্যাট সদস্য বিলটির বিরোধিতা করে। অনেক রিপাবলিকান যুক্তি দেয় যে, বিল দুটি অসময়ে আনা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এখন বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী জড়ো হয়েছে।

কয়েকজন রিপাবলিকান সদস্য বিলটির সমালোচনা করেন। তবে ডেমোক্র্যাটরা বিলটিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করে এর প্রশংসা করে। এর ফলে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর প্রায় অর্ধেক নাগরিকত্ব লাভের সম্ভাবনা সৃষ্টি হবে।

আর স্পিকার ন্যান্সি পেলোসি (ডেমোক্র্যাট-ক্যালিফোর্নিয়া) বলেন, এটা আমেরিকার সুন্দর বৈচিত্র্য, আমেরিকাকে অব্যাহতভাবে উদ্দীপ্ত করা অভিবাসীদের আমরা কীভাবে দেখি, তাই বলে দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলগুলোর পক্ষে টুইট করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ লোকদের বৈধ করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

খবরে বলা হয়েছে, আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্টটি শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আগমনকারী ও ২০১৭ সাল থেকে টেম্পরারি প্রটেক্টেড স্ট্যাটাস নিয়ে বসবাসকারী প্রায় চার লাখ লোকের বেশির ভাগের জন্য প্রযোজ্য হবে। এই বিলের ফলে নাগরিকত্বের জন্য আবেদন করতে ১০ বছরের শর্তসাপেক্ষ অবস্থানের প্রয়োজন পড়বে।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্টের ফলে ৪৪ লাখ লোককে বৈধ করতে পারে। তবে বিলটি আনয়নকারীরা আরো কম তথা ২৫ লাখ লোক উপকৃত হবে বলে চলতি মাসের প্রথমদিকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।

খবরে বলা হয়েছে- ফার্ম ওয়ার্কফোর্স মডার্নাইজেশন অ্যাক্ট কৃষি শ্রমিকদের জন্য দুই বছরের সাময়িক আবাসিক মর্যাদা সৃষ্টি করবে। শ্রমিক কাজ করা অব্যাহত রাখলে সার্টিফায়েড এগ্রিকালচারাল ওয়ার্কার মর্যাদা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে। ১০ বছর কাজ করার পর এবং হাজার ডলার জরিমানা দিয়ে তিনি গ্রিন কার্ড পেতে পারবেন। আর গ্রিন কার্ডধারী পাঁচ বছরের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এ বিলের ফলে ১০ লাখ লোক উপকৃত হতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102