ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও লকডাউন জারি ইতালিতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ইতালিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। এদিকে, করোনা মহামারিতে ইতালির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের ব্যবসা-বাণিজ্যও বন্ধ। ইতালি সরকার দেশটির নাগরিকদের জন্য প্রণোদনা দিলেও প্রবাসীদের অনেকেই তা পাননি।
২০২০ সালের মার্চ মাসে ইতালিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জারি হয় লকডাউন। এই এক বছরে করোনায় লক্ষাধিক মৃত্যু হয়েছে দেশটিতে। দফায় দফায় বিধিনিষেধ জারি করা হয়।

এরপরও দেশটিতে প্রতিদিন শনাক্ত হচ্ছেন ২০ হাজারের বেশি মানুষ। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনও ছড়িয়ে পড়েছে দেশটিতে। এ পরিস্থিতিতে সোমবার আবারও জোনভিত্তিক লকডাউন জারি করেছে ইতালি সরকার। দেশটির প্রায় অর্ধেক অঞ্চলকেই রাখা হয়েছে রেডজোনে।

মহামারির কারণে ইতালিতে অর্থনৈতিক মন্দায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। বেকারত্বের হারও বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন প্রবাসীরা।

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় জনগণের জন্য ইতালি সরকার প্রণোদনা ঘোষণা করলেও অনেকেই তা পাননি। এছাড়া আবারও লকডাউন দেয়ায় শঙ্কিত তারা।

তবে নতুন করে প্রণোদনার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102