ads
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ২১৭২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৯ হাজার ১১৯ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২২ হাজার ৪০৫ জনে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয় এর ১০ দিন পর, ১৮ মার্চ। আজ রোববার পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৭০ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ১২০ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন ও ষাটো ১৩ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102