ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ লাখ টাকা ও সন্তানসহ প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোরে নাসরিন আক্তার রুনা নামে এক গৃহবধূ বাড়ি থেকে অর্থ-সম্পদ ও সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে গেছেন। পরকীয়া প্রেমের কারণে তিনি বাড়ি থেকে পালিয়েছেন বলে অভিযোগ পরিবারের।

রুনা যশোর সদর উপজেলার ধোপখোলা গ্রামের ওসমান গণির স্ত্রী। শনিবার (২০ মার্চ) ওই গৃহবধূর স্বামী যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রুনা-ওসমানের সানজিদা আক্তার নামের আট বছরের একটি কন্যাসন্তান ও সাদিকুর জামান নূর নামের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ওসমান গণি ট্রাকের হেলপার। কাজের সুবাদে প্রায়ই তাকে বাইরে থাকতে হয়। এর ফাঁকে স্ত্রী রুনা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

গত ১৮ মার্চ (বৃহস্পতিবার) তার স্ত্রী রুনা প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। যাওয়ার সময় ট্রাক কেনার জন্য রাখা নগদ আট লাখ টাকা, সোনার গহনাসহ দামি কাপড় নিয়ে যান। এ সময় তাদের ছেলে সন্তান নূরকেও সঙ্গে নিয়ে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102