ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ২২ মার্চ সোমবার একাধিক ভিভিআইপি চলাচলের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়ক কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম ২১ মার্চ রোববার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার একাধিক ভিভিআইপি চলাচলের কারণে বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ও কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরনে অবতরণ করবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। নেপালের কোনো রাষ্ট্রপতির এটিই প্রথম বাংলাদেশ সফর। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে অভ্যর্ত্থনা জানাবেন। পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেয়া হবে।

এরপর বেলা ১১টায় নেপালের রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এরপর জাতীয় প্যারেড স্কয়ারে বিকেল ৪টা থেকে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে ‘বাংলার মাটি আমার মাটি’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102