যশোরে মোবাইলে গেমস খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠির ছুরিকাঘাতে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল রাতে জেলার এনায়েতপুর ঈদগাহ মাঠের ঘটনা।
নিহতের স্বজনরা জানায়, বাড়ির পাশে মাঠে বসে মোবাইলে গেমস খেলছিলো রাকিব। এসময় সেখানে গিয়ে বাকবিতন্ডায় জড়ায় সোহান।
একপর্যায়ে সোহান ছুরি দিয়ে রাকিবকে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।
পুলিশ বলছে, সোহানকে ধরতে অভিযান চলছে। আর চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে রাকিবের।