ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঙ্গোর নির্বাচনের একদিন পর বিরোধীদলীয় নেতার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরোধীদলীয় নেতা গাই ব্রিস পারফেইত কোলেলাস মারা গেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন এই নেতা। নির্বাচনের একদিন পর রোববার তার মৃত্যুর খবর এলো।

নির্বাচনের শুরুতেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কোলেলাস। সোমবার তার নির্বাচনী প্রচারণা পরিচালক ক্রিশ্চিয়ান সির রোদ্রিগো মায়ান্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, চিকিৎসার জন্য তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই পরিচালক আরও জানিয়েছেন, চিকিৎসার জন্য তাকে বহনকারী বিমানেই তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার তার পরিবারের এক সদস্য এপিকে জানান, কোলেলাস রাজধানী ব্রাজেভিলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই তাকে ফ্রান্সে নেয়ার পথে বিমানেই তার মৃত্যু হয়।

অসুস্থতার কারণে শুক্রবার শেষবারের প্রচারণায় থাকতে পারেননি কোলেলাস। তিনি বেশ কয়েকজনকে জানিয়েছিলেন যে, তার হয়তো ম্যালেরিয়া হয়েছে।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে যে, ৬১ বছর বয়সী কোলেলাস অক্সিজেন মাস্ক পরে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

সে সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘প্রিয় দেশবাসী, আমি বেশ বিপদে পড়েছি। আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছি। সে সময় তাকে বেশ দূর্বল মনে হচ্ছিল।’

কিন্তু তবুও তিনি লোকজনকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা পরিবর্তনের জন্য অবশ্যই ভোট দেবেন।

ক্ষমতাসীন দলের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হতো কোলেলাসকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102