ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে কন্যাকে ধর্ষণের ঘটনায় বাবার মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজশাহীতে কন্যাকে ধর্ষণের ঘটনায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আদেশ দিয়েছেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মনসুর আলম।
সোমবার দুপুরে তিনি এরায় ঘোষনা করেন। এসময় নজরুল ইসলামে আরো এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম রাজপাড়া থানার বাজে সিলিন্দা এলাকার মৃত খবির উদ্দীনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ই মে ভোরে নজরুল ইসলামের স্ত্রী একটি ছাত্রাবাসে রান্নার কাজে গেলে সে তার ঘুমিয়ে থাকা কিশোরী কন্যা ঘরে ঢুকে গলায় চাকু ধরে মেয়েকে ধর্ষণ করে। ঘটনা না প্রকাশ করার জন্য মেয়েকে হত্যা করার হুমকিও দেয় নজরুল ইসলাম। এরপর নজরুল পালিয়ে যায়।

পরে মেয়েটি গর্ভবতী বলে রিপোর্ট আসে এবং একই বছরের ২২শে নভেম্বর মেয়েটি টিউবয়েলের পানি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলে তার গর্ভপাত হয়। পরে গত বছরের ১৬ই ফেব্রুয়ারি মেয়েটির মা নারগিস বেগম বাদী হয়ে নজরুল ইসলামকে আসামি করে রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার সাক্ষীদের সাক্ষ্য ও প্রমান ও আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে আদালত এরায় ঘোষনা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি রাশেদ উন নবী আহসান বলেন, এটা খুবই নিকৃষ্ট একটি ঘটনা। এঘটনায় ১৬৪ ধারায় আসামী নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। ১১ জন স্বাক্ষী তার বিরুদ্ধে জবানবন্দী দিয়েছেন। আদালত উপযুক্ত শাস্তি দিয়েছেন তাকে।

এদিকে, আসামি পক্ষের আইনজীবি শরিফুল ইসলাম বাবু বলেন, ধর্ষণের ঘটনায় সে সময় ডিএনএ পরীক্ষা হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102