ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালের মধ্যে পড়েছে। সোমবার (২২ মার্চ) ভোরে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মরা চিত্রানদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, সোমবার ভোর ৪টার সময় একটি বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে এসে দেখি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাচ্ছিল ট্রাকটি। ভুলক্রমে বড়ঘাট রেখে ঘোষগাতি যাওয়ার পথে মরা চিত্রা নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজে উঠলে অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে দশটি বেইলি ব্রিজ রয়েছে। অধিকাংশ ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ। যার ফলে ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু চালক ওই সড়ক দিয়ে চলাচল করেন। ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102