ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে মাদ্রাসার এতিমখানায় শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

কক্সবাজারের একটি মাদ্রাসার এতিমখানায় দশ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে।
গত মঙ্গলবার (১৬ মার্চ) কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও গোপন সংবাদে পুলিশ অভিযুক্ত মাদ্রাসার দারোয়ানকে আটক করেছে। একই সঙ্গে উদ্ধার করেছে শিশুটিকে। আটককৃত দারোয়ান মহিউদ্দিন (৪৪) কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, রবিবার (২১ মার্চ) রাতে অজ্ঞাত এক নারী মোবাইল ফোনে আদর্শ মহিলা কামিল মাদ্রাসার এতিমখানায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য দেন। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলে ধর্ষণের শিকার শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়। পরে ওই শিশুর দেয়া তথ্যমতে দারোয়ানকে আটক করা হয়।

তিনি আরো জানান, গত ১৬ মার্চ ঘটনাটি সংঘটিত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এমন কি একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটি এতিম। তার এক নানী বাদী হয়ে দারোয়ান মহিউদ্দিনকে অভিযুক্ত করে মামলা করেছেন। তদন্ত করে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত দারোয়ানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102