ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে জাটকা নিধন অভিযানে আটক ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধন করার অভিযোগে ৩০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় জেলেদের কাছ থেকে ৪০০ কেজি জাটকা, ইঞ্জিনচালিত পাঁচটি মাছ ধরার নৌকা এবং এক লাখ মিটার জাল জব্দ করা হয়।

সোমবার (২২ মার্চ) সকালে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ কর্মসূচি চলাকালে এই অভিযান চালিয়েছে নৌপুলিশ।

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানান, সোমবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত নদীতে সাঁড়াশি অভিযান চালানোর সময় এসব জেলেকে আটক করা হয়। পরে আটক ৩০ জেলে তাদের অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও নগদ অর্থ জরিমানা করা হয়।

এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ফারুক আহমেদ।

এদিকে, নদীতে জাটকা নিধনের কাছে ব্যবহৃত এক লাখ মিটার জাল আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়। এ ছাড়া ৪০০ কেজি জাটকা দরিদ্র অসহায় মানুষ এবং বেশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা সংরক্ষণ কর্মসূচি চলছে। এ সময় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে জাটকা বিক্রয়, পরিবহন ও মজুতও নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102